সাবিনাদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

ক্রীড়া প্রতিবেদক

খেলা

প্রথম সাফ মুকুট জয়ের পর ২০২২ সালে সাবিনাদের ঘিরে আবেগ-উচ্ছ্বাসে মেতেছিল ঢাকাবাসী। সে উচ্ছ্বাস দেখা যায়নি ২০২৪ সালে শিরোপা ধরে

2026-01-28T22:53:17+00:00
2026-01-28T22:53:17+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
সাবিনাদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস
ফুটসাল চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১০:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
প্রথম সাফ মুকুট জয়ের পর ২০২২ সালে সাবিনাদের ঘিরে আবেগ-উচ্ছ্বাসে মেতেছিল ঢাকাবাসী। সে উচ্ছ্বাস দেখা যায়নি ২০২৪ সালে শিরোপা ধরে রেখে দেশে ফেরার পর। তবে, এবার সাফ ফুটসালের অভিষেক আসরে বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় থাইল্যান্ড থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরবেন সাবিনারা। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন হওয়া সাবিনা খাতুনদের বরণে প্রস্তুত দেশবাসী। চ্যাম্পিয়ন ফুটবলারদের জন্য ছাদ খোলা বাসের ব্যবস্থা করেছে বাফুফে। 

বাংলাদেশ ফুটসাল দলের ম্যানেজার ও ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান (থাইল্যান্ড থেকে) বলেন, ‘চ্যাম্পিয়ন দলের জন্য ছাদখোলা বাস থাকছে। সেই বাসে তারা বিমানবন্দর থেকে সড়কে যাবে। বাসের ছাদে দাঁড়িয়ে ফুটবলপ্রেমীদের অভ্যর্থনা গ্রহণ করবে।’ 


জানা গেছে, পুরুষ দল খেলা শেষ হওয়ার একদিন পরই দেশে ফিরেছে। নারী দল ব্যাংককে অতিরিক্ত দুই দিন থেকেছে। ম্যাচ জয়ের জন্য বোনাস ও ব্যাংককে ফুটবলারদের ঘোরাঘুরির ব্যবস্থা করেছেন ম্যানেজার ইমরান। 

এর আগে, ২০২২ সালে নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথম সাফ চ্যাম্পিয়ন হয়। তখন ফুটবলার সানজিদা আক্তারের স্ট্যাটাসের প্রেক্ষিতে ছাদ খোলা বাসের ব্যবস্থা হয়েছিল। ২০২৪ সালে পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার পরও সাবিনারা ছাদ খোলা বাসে এসেছিলেন। এবার ফুটসাল চ্যাম্পিয়নের পরও একই সম্মাননা পাচ্ছেন তারা। 

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম নারী ফুটসাল চ্যাম্পিয়ন দলের অভ্যর্থনা নিয়ে বলেন, ‘ছাদ খোলা বাস হাতিরঝিলের এম্পিথিয়েটারে পৌঁছাবে। রাতে সেখানে তাদের সম্মাননা জানানো হবে।  আগামীকাল রাতে বাফুফের ব্যবস্থাপনায় হোটেলে থাকবেন তারা। পরের দিন যার যার গন্তব্যে যাবেন।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   সাবিনা  বরণে প্রস্তুত  ছাদখোলা বাস  ফুটসাল চ্যাম্পিয়ন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: