বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বিশ্বের দূষিত নগরীগুলোর তালিকায় আজও শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ঢাকার বায়ুর মান

2026-01-29T10:16:35+00:00
2026-01-29T10:16:35+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১০:১৬ এএম   (ভিজিট : ১২৯)
সংগৃহীত ছবি
বিশ্বের দূষিত নগরীগুলোর তালিকায় আজও শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ঢাকার বায়ুর মান ২৬০ রেকর্ড করা হয়। বায়ুর এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।

বায়ুদূষণে চলতি মৌসুমে বেশিরভাগ দিন শীর্ষে থেকেছে ভারতের রাজধানী দিল্লি কিংবা পাকিস্তানের করাচি বা লাহোর। কিন্তু আজ এসব নগর ঢাকা থেকে অনেক পেছনে। আজ বায়ুদূষণে ষষ্ঠ অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৮০, আর নবম অবস্থানে থাকা দিল্লির স্কোর ১৬৮।

পাঁচ দিন ধরে টানা বায়ুদূষণে শীর্ষে থাকছে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, এই অসহনীয় বায়ুদূষণে নানা শারীরিক সমস্যায় পড়ছেন নগরবাসী। আগের চেয়ে এসব সমস্যা বেশি অনুভূত হচ্ছে। 

ঢাকার বায়ুদূষণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না; বরং তা দিন দিন বাড়ছে। গত ডিসেম্বর পুরোটাই, আর জানুয়ারির প্রায় প্রতিদিন বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর নগরীগুলোর মধ্যে থাকছে ঢাকা।


একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আরআর


  বিষয়:   ঢাকা  বায়ুদূষণ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: