রাজধানীর পৃথক স্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মিরপুর পল্লবীতে ছিনতাইকারীর গুলিতে মোহাম্মাদ হোসেন দীপু (৪৫) নামর এক মুদি দোকানদার ও খিলক্ষেতে ছুরিকাঘাতে মো. লিটন (২৮) নামে

2026-01-29T13:45:00+00:00
2026-01-29T13:45:00+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
রাজধানী
রাজধানীর পৃথক স্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১:৪৫ পিএম 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুর পল্লবীতে ছিনতাইকারীর গুলিতে মোহাম্মাদ হোসেন দীপু (৪৫) নামর এক মুদি দোকানদার ও খিলক্ষেতে ছুরিকাঘাতে মো. লিটন (২৮) নামে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। তাদের কাছ থেকে টাকা ও ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে এই পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে আহত দীপুর স্ত্রী আফরোজা আক্তার জানান, তাদের বাসা মিরপুর-১২ নম্বর সেকশন, ই ব্লক, ৫ নম্বর রোডের ১ নম্বর বাড়ি। এটি তাদের নিজেদের বাড়ি। বাড়ির নিচে আফরোজার ছোট ভাই মো. শাহদাত হোসেন শুভর মুদি দোকান। সেই দোকানেই কাজ করেন দীপু। ভোর সাড়ে ৫টার পর দীপু ধূমপান করার জন্য বাসা থেকে রাস্তায় বের হন।

দীপুর শ্যালক শুভ বলেন, ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে হঠাৎ বাসার সামনে রাস্তায় চিৎকার শুনতে পাই। দৌড়ে রাস্তায় নেমে দেখি, আমার দুলাভাই দীপু রক্তাক্ত অবস্থায় পরে আছে। তখন জানতে পারি, ছিনতাইকারীর কবলে পড়েছেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি পায়ের অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে।
আরও পড়ুন

আহত দীপু বলেন, আমি বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাওয়ার সময় কিছুটা দূরে একটি মোটরসাইকেল এসে থামে। মোটরসাইকেলে থাকা ২-৩ জন আমার কাছে আসে। তখনও বুঝতে পারিনি তারা ছিনতাইকারী। কাছে এসেই একজন ছুরি বের করে বলে, সঙ্গে যা আছে সব বের করে দিতে। তখন তারাই পকেট থেকে মানিব্যাগ বের করে নেয়। এরপর ফোন নিতে চাইলে বাধা দিলে প্রথমে হাতাহাতি হয়। এরপর পিছন থেকে একজন গুলি করে দেয়। মানিব্যাগে শ্যালক শুভর বিয়ের কেনাকাটা করার জন্য রাখা ১৭ হাজার টাকা ছিল। সেগুলো নিয়ে গেছে।

অপরদিকে, আহত লিটনের সহকর্মী মো. মহসিন ইসলাম জানান, তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি কোম্পানির নির্মাণ শ্রমিক। লিটনের বাড়ি দিনাজপুর জেলায়। কিছুদিন আগে থেকে গ্রামে গিয়েছিল। গতরাতে আবার গ্রাম থেকে কাজে ফিরছিল। ভোর ৪টার দিকে খিলক্ষেত বাসস্ট্যান্ডে নামার পর রেললাইনের পাশে ৩ জন ছিনতাইকারী তার সামনে এসে দাঁড়ায়। ছুরি ঠেকিয়ে তার ব্যাগ, পকেট হাতাতে থাকে। তাদের বাধা দিতে গেলে তার বাম কাঁধে পরপর ৩টি ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ৫শ টাকা ও একটি ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত দীপুর বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া লিটনের বাম কাঁধে ছুরিকাঘাত রয়েছে। দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনা দুটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এএডি/


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: