নেতাকর্মীদের অপেক্ষার অবসান, মঞ্চে তারেক রহমান

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টা ৫৫ মিনিটে তিনি সমাবেশ

2026-01-29T14:05:06+00:00
2026-01-29T14:05:06+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
নেতাকর্মীদের অপেক্ষার অবসান, মঞ্চে তারেক রহমান
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ২:০৫ পিএম 
রাজশাহীতে নির্বাচনি জনসভায় পৌঁছেছেন তারেক রহমান। ছবি : সময়ের আলো
রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টা ৫৫ মিনিটে তিনি সমাবেশ মঞ্চে ওঠেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীতে পৌঁছান তারেক রহমান। এরপর তিনি রাজশাহীর হযরত শাহ মখদুম (র) মাজার জিয়ারত করেন। সেখান থেকে পৌঁছান জনসভাস্থানে। 

এদিন সকাল থেকে রাজশাহীসহ নাটোর ও চাঁপাইনবাগঞ্জের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ মাদরাসা মাঠ ছিল তারেক রহমানের অপেক্ষায়। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।

এর আগে লাল-সবুজের বাসে করে তিনি জনসভাস্থলে পৌঁছান। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস, উদ্দীপনা বেড়ে যায়। স্লোগানে স্লোগানে নেতাকে বরণ করে নেন তারা।


সকাল থেকেই নগরীর সাহেববাজার, কোর্টবাজার, কাশিয়াডাঙ্গা, লক্ষীপুর মোড়, সিঅ্যান্ডবি মোড়, বর্ণালীর মোড়, ঘোষপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল জনসভাস্থলের দিকে আসতে থাকে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও এসব মিছিলে অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

আরআর


  বিষয়:   তারেক রহমান  রাজশাহী  বিএনপি  জনসভা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: