পুলিশের ৪০ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ সময়ে এসে পুলিশের ৪০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ

2026-01-29T17:28:53+00:00
2026-01-29T17:28:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পুলিশের ৪০ কর্মকর্তার পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:২৮ পিএম 
প্রতীকী ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ সময়ে এসে পুলিশের ৪০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৪০ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদে পদোন্নতি দেয়া হয়েছে। 


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতি দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   পুলিশ  ৪০ কর্মকর্তা  পদোন্নতি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: