হাসপাতালে নেওয়া হয়েছিল ইমরান খানকে, কেমন আছেন এখন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চোখের চিকিৎসার জন্য কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে দেশটির ফেডারেল তথ্য ও সম্প্রচারমন্ত্রী

2026-01-29T21:46:17+00:00
2026-01-29T21:46:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হাসপাতালে নেওয়া হয়েছিল ইমরান খানকে, কেমন আছেন এখন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম 
ইমরান খান। সংগৃহীত ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চোখের চিকিৎসার জন্য কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে দেশটির ফেডারেল তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তারার জানান, আদিয়ালা কারাগারে চক্ষু বিশেষজ্ঞরা ইমরান খানকে পরীক্ষা করার পর উন্নত মূল্যায়ন ও চিকিৎসার জন্য তাকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস)-এ নেওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী শনিবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আতাউল্লাহ তারার বলেন, পিমস-এ চিকিৎসকরা পুনরায় তার চোখ পরীক্ষা করেন এবং ইমরান খানের লিখিত সম্মতি নেওয়ার পর প্রায় ২০ মিনিটের একটি সামান্য চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়। চিকিৎসা শেষে প্রয়োজনীয় নির্দেশনাসহ তাকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

তিনি আরও জানান, পুরো চিকিৎসা প্রক্রিয়ার সময় ইমরান খানের ভাইটাল সাইনস্ স্বাভাবিক ছিল এবং তার সামগ্রিক স্বাস্থ্য সন্তোষজনক ছিল। তার শারীরিক অবস্থা সম্পূর্ণ সুস্থ বলে জানান তিনি। কারা বিধিমালা অনুযায়ী বন্দিদের প্রয়োজন হলে চিকিৎসা সুবিধা ও বিশেষজ্ঞ সেবা দেওয়া হয় বলেও উল্লেখ করেন মন্ত্রী।


এর আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে পিটিআই ও তাদের মিত্র দলগুলোর শীর্ষ নেতারা বুধবার যৌথ সংবাদ সম্মেলন করেন। তারা দাবি করেন, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দলীয় নেতা ও পরিবারের সদস্যদের নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না।

সংবাদ সম্মেলনে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান বলেন, ২০ ডিসেম্বরের পর ইমরান খানের সঙ্গে আর কোনো সাক্ষাৎ হয়নি। সাক্ষাতের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হলেও এখনো অনুমোদন মেলেনি। একই সঙ্গে তিনি দাবি করেন, সম্প্রতি ইমরান খান চোখের সংক্রমণে ভুগছিলেন।

সময়ের আলো/এসকে/ 




  বিষয়:   ইমরান খান  পাকিস্তান  কারাগার  অসুস্থ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: