থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এসময় বিমানে থাকা দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)

2026-01-29T19:58:46+00:00
2026-01-29T19:58:46+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৭:৫৮ পিএম 
চিয়াং মাই প্রদেশের একটি বনাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। সংগৃহীত ছবি
থাইল্যান্ডের উত্তরাঞ্চলে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এসময় বিমানে থাকা দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশটির চিয়াং মাই প্রদেশের একটি বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

থাই বিমানবাহিনী জানায়, যুদ্ধ ও উদ্ধার প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে সকাল ১০টা ২০ মিনিটে দুই আসনের একটি এটিএ–৬ প্রশিক্ষণ বিমান আকাশে ছিল। প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানবাহিনীর মুখপাত্র জ্যাকক্রিট থামানভিচাই বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুর্ঘটনার সময় বিমানে থাকা দুই পাইলটই ঘটনাস্থলে প্রাণ হারান।

দেশটির বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দা বা বেসামরিক সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এর আগে গত বছরের এপ্রিলে রাজধানী ব্যাংককের দক্ষিণে একটি রিসোর্ট এলাকার কাছে প্যারাসুট প্রশিক্ষণ মহড়ার সময় একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হলে ছয়জন থাই পুলিশ কর্মকর্তা নিহত হন।

সময়ের আলো/এসকে/

  বিষয়:   থাইল্যান্ড  সামরিক বিমান  বিধ্বস্ত  পাইলট নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: