কুমিল্লা-৯ : বিএনপির প্রার্থীকে সমর্থন জানালেন বিদ্রোহী প্রার্থী দোলা

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া সামিরা আজিম দোলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর

2026-01-29T23:32:32+00:00
2026-01-29T23:32:32+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুমিল্লা-৯ : বিএনপির প্রার্থীকে সমর্থন জানালেন বিদ্রোহী প্রার্থী দোলা
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ পিএম 
কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন জানালেন বিদ্রোহী প্রার্থী দোলা। ছবি : সংগৃহীত
কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া সামিরা আজিম দোলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৯টায় দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে কুমিল্লা  নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। দোলা ওই আসনের প্রয়াত সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে।

সংবাদ সম্মেলনে সামিরা বলেন, দলের বৃহত্তর স্বার্থে স্বতন্ত্র প্রতীকে আর নির্বাচন করছি না। আজ থেকে আমার অনুসারীদের নিয়ে ধানের শীষ বিজয়ী করতে কাজ করব। 


এ সময় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং কুমিল্লা দক্ষিণের ৬টি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদের সমন্বয়ক আমিন উর রশিদ (ইয়াছিন), বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ আসনের বিএনপির প্রার্থী মো. আবুল কালাম, কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রশিদ আহমেদ হোসাইনী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ার, সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার হোসেন দোলন প্রমুখ।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   কুমিল্লা-৯  লাকসাম মনোহরগঞ্জ  বিএনপি  সামিরা আজিম দোলা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: