রাজধানীতে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর আমতলী এলাকার একটি ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট কাজ করছে

2026-01-30T19:41:15+00:00
2026-01-30T19:53:50+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
রাজধানীতে বহুতল ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:৪১ পিএম  আপডেট: ৩০.০১.২০২৬ ৭:৫৩ পিএম  (ভিজিট : ৩০১)
রাজধানীতে ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর আমতলী এলাকার একটি ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭ টা ৭ মিনিটে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


রাসেল ফারুক বলেন, ‘আমতলী এলাকায় একটি বহুতল ভবনে সন্ধ্যা ৭ টা ৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।’ 

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   রাজধানী  বহুতল ভবন  আগুন 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: