মুগদা থেকে তিন বছরের শিশু অপহরণ, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মুগদা হাসপাতালের সামনে থেকে অপহরণ হওয়া তিন বছরের শিশুকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এ

2026-01-30T23:00:00+00:00
2026-01-30T23:00:00+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
মুগদা থেকে তিন বছরের শিশু অপহরণ, গ্রেফতার ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১১:০০ পিএম   (ভিজিট : ১৪১)
র‌্যাব মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। ছবি : সংগৃহীত
রাজধানীর মুগদা হাসপাতালের সামনে থেকে অপহরণ হওয়া তিন বছরের শিশুকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মূল অপহরণকারী মো. চাঁন মিয়াসহ আরও ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

ইন্তেখাব চৌধুরী বলেন, প্রাথমিক তদন্তে শিশুটিকে বিক্রি করে দেওয়া বা সেরকম কোনো আলামত পাওয়া যায়নি। পরবর্তী তদন্তে এটি বের হয়ে আসবে। তবে ৪১ বছর বয়সী চাঁন মিয়ার ‘কোনো সন্তান নেই’ বলে তথ্য পাওয়া গেছে।


তিনি বলেন, ‘চাঁন মিয়ার বিরুদ্ধে গাইবান্ধায় একটি হত্যা মামলা এবং মুগদা থানায় একটি মাদক মামলা রয়েছে। পেশায় তিনি রিকশাচালক, শিশুটির পরিবার তার পূর্বপরিচিতও নয়।’ 

মুগদা থানার এসআই নাজমুল আলম বলেন, অপরহরণের এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- চাঁন মিয়া, জাকির, মো. নূর মোহাম্মদ, চাঁন মালা এবং মোসাম্মৎ কুলসুম বেগম।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   মুগদা  শিশু অপহরণ  গ্রেফতার 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: