‘এনজিওর কিস্তির চাপে’ প্রাণ দিলেন রিকশাচালক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে এনজিওর কিস্তির চাপ সইতে না পেরে লাল মিয়া নামে এক অটোরিকশাচালক আত্মহত্যা করেছেন।শনিবার (৩১জানুয়ারি) সকালে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের

2026-01-31T14:28:02+00:00
2026-01-31T14:51:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘এনজিওর কিস্তির চাপে’ প্রাণ দিলেন রিকশাচালক
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:২৮ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ২:৫১ পিএম
কিস্তর পারে প্রাণ দিল অটোরিকশাচালক। সংগৃহীত ছবি
গাজীপুরের কালিয়াকৈরে এনজিওর কিস্তির চাপ সইতে না পেরে লাল মিয়া নামে এক অটোরিকশাচালক আত্মহত্যা করেছেন। 

শনিবার (৩১জানুয়ারি) সকালে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
 
পরিবার সূত্রে জানা যায়, লাল মিয়া বিভিন্ন এনজিও থেকে প্রায় চার লাখ টাকা ঋণ নেন। অটোরিকশা চালিয়ে যা আয় হয় তা দিয়ে পরিবারের খরচ ও কিস্তির টাকা পরিশোধ করেন। তবে অনেক সময় কিস্তির টাকা জোগাড় করতে ব্যর্থ হন। এ নিয়ে মাঝে মাঝে এনজিওর লোকদের সাথে ঝগড়া হয়। 

শুক্রবার দুপুরে এনজিও কর্মীরা কিস্তির টাকার জন্য লাল মিয়ার বাড়িতে যায়। এ সময় তাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজনকে শাসিয়ে যায় তারা। লাল মিয়া বিষয়টি বাড়ীতে গিয়ে শুনতে পায়। এ নিয়ে পরিবারের সাথে কিছুটা মনোমালিন্যের সৃষ্টি হয়। পরে রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েন লাল মিয়া।

একই ঘরের অন্য একটি কক্ষে তার স্ত্রী মেয়েকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোররাতে স্ত্রী ঘুম থেকে জেগে কক্ষে তাকিয়ে দেখেন ফ্যানের সাথে ঝুলে আছেন লাল মিয়া। 


কালিয়াকৈর থানার অপারেশন অফিসার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে।পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মৃতদেহটি পরিজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   আত্মহত্যা  মৃত্যু  রিকশাচালক  এনজিও 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: