বাল্যবিয়ে করায় বরকে ৩ মাসের কারাদণ্ড দিল আদালত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে বাল্যবিয়ে করায় রতন সরদার(২৬) নামে একজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আরেক ঘটনায় আব্দুর রশিদ (৫০) নামে

2026-01-31T19:09:13+00:00
2026-01-31T19:11:20+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
বাল্যবিয়ে করায় বরকে ৩ মাসের কারাদণ্ড দিল আদালত
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৭:০৯ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৭:১১ পিএম  (ভিজিট : ৪৪১)
বাল্যবিয়ের অনুষ্ঠানে অভিযান চালান ম্যাজিস্ট্রেট। সংগৃহীত ছবি
নাটোরের বড়াইগ্রামে বাল্যবিয়ে করায় রতন সরদার(২৬) নামে একজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আরেক ঘটনায় আব্দুর রশিদ (৫০) নামে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।    

শুক্রবার (৩০) উপজেলার সদর ইউনিয়নের ফুলবতী গ্রামে এসব অভিযান চালানো হয়। অভিযানে দুইটি বাল্যবিয়ে ভেঙে দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। 

জানা যায়, বাল্যবিয়ে সম্পন্ন করার পর বধূ নিয়ে রওনা দেওয়ার সময় কনের বাড়িতে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। এ সময় বর ও কনেকে রেখে সরে পড়েন তাদের মা ও বাবা। পরে স্থানীয় অন্যান্য অভিভাবকদের উপস্থিতিতে বরকে কারাদণ্ড দেওয়া হয় এবং ১৪ বছর বয়সী কনেকে মুচলেকার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রতন সরদার বড়াইগ্রাম পৌরশহরের লক্ষ্মীকোল এলাকার ইদ্রিস সরদারের ছেলে। তাকে নাটোর জেলে পাঠানো হয়েছে।
 

এর আগে একই উপজেলার জোয়াড়ি কুমরুল গ্রামের আব্দুর রশিদ তার ১৬ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন করেন। এ ঘটনায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর জানান, বাল্যবিয়ে প্রতিরোধে সরকার বদ্ধপরিকর। বাল্যবিয়ের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি দেশের প্রচলিত আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিয়ে বন্ধ করা হবে। 

সময়ের আলো/আআ


  বিষয়:   ব্যাল্যবিয়ে  জরিমানা  জেল  বর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: