অভয়নগরে অস্ত্র-গুলিসহ আটক ১

অভয়নগর (যশোর) প্রতিনিধি

সারাদেশ

যশোরের অভয়নগরে অস্ত্র ও গুলিসহ রাকিবুল সরদার( ২৭) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।শনিবার (৩১ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে অভয়নগরের

2026-01-31T19:33:39+00:00
2026-01-31T21:47:48+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
অভয়নগরে অস্ত্র-গুলিসহ আটক ১
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৭:৩৩ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৯:৪৭ পিএম  (ভিজিট : ১৬৩)
আটক রাকিবুল সরদার। সংগৃহীত ছবি
যশোরের অভয়নগরে  অস্ত্র ও গুলিসহ রাকিবুল সরদার( ২৭) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। 

শনিবার (৩১ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে অভয়নগরের  নওয়াপাড়া বাজারের নুরবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।  

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় রাকিবুলকে আটক করে যৌথবাহিনী। এ সময় তার দেওয়া তথ্যমতে একটি পিস্তল, একটি ম্যাগজিন, চারটি চাকু, একটি কুড়াল তিনটি পাসপোর্ট দুটি স্মার্টফোন, ১৩টি আইডি কার্ড, ছয়টি সিমকার্ড ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র ও গোলাবারুদ আইনে মামলা করা হয়েছে। 


এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আআ


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: