রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় (৪) বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সজিবকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন বড় গ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। রাত ১১টার দিকে ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
শিশুটির বাবা জানান, গতরাতে পাশাপাশি ভাড়াটিয়া সজিব শিশু ফুসলিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে সজিবের ঘর থোকে শিশুটিকে উদ্ধার করে। আর শিশুটিকে রাতেই ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, রাতে কামরাঙ্গীরচর এলাকায় একটি বাসায় শিশুটিকে ধর্ষণচেষ্টা করে সজিব নামে এক যুবক। পরে শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন অভিযুক্ত সজিবকে গনধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। রাতেই শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দিয়েছে স্বজনরা। মা বাদী হয়ে থানায় মামলা করেছে। অভিযুক্ত সজিবকে গ্রেফতার দেখানো হয়েছে। শিশুটিকে আবার ঢাকা মেডিকেলে নেওয়া হবে।
সময়ের আলো/জেডআই