এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে কাল

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়বে নাকি কমবে- সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে সোমবার (২

2026-02-01T18:26:28+00:00
2026-02-01T18:26:28+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে কাল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৬ পিএম 
প্রতীকী ছবি
ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়বে নাকি কমবে- সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে সোমবার (২ ফেব্রুয়ারি)। এদিন এক মাসের জন্য ভোক্তা পর্যায়ে নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (১ ফেব্রুয়ারি) বিইআরসি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী বেসরকারি খাতে সরবরাহকৃত এলপিজির মূল্য সমন্বয় করা হবে। সোমবার বিকেল ৩টায় এ সংক্রান্ত নির্দেশনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

Advertisement
এর আগে চলতি বছরের ৪ জানুয়ারি সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
আরও পড়ুন

একই দিনে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিইআরসি।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়। তখন ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে মূসকসহ ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

এখন ভোক্তারা অপেক্ষায় রয়েছেন- ফেব্রুয়ারিতে জ্বালানি গ্যাসের দামে স্বস্তি মিলবে, নাকি বাড়তি চাপ নিতে হবে।

এএডি/
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: