আজ রাজধানীতে কোথায় কী?

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। সোমবার (২ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য

2026-02-02T08:58:36+00:00
2026-02-02T08:58:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজধানী
আজ রাজধানীতে কোথায় কী?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৮ এএম 
সংগৃহীত ছবি
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। সোমবার (২ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। 
 
মির্জা আব্বাসের কর্মসূচি 
ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস দুপুর ১টা থেকে বিভিন্ন এলাকায় প্রচারণা করবেন। 

ইশরাক হোসেনের কর্মসূচি 
ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন গেন্ডারিয়া থানার ৪৫ নং ওয়ার্ডে সকাল ১১টা থেকে সারাদিন ব্যাপী নির্বাচনী প্রচারণা চালাবেন। গেন্ডারিয়া সামাজিক কেন্দ্র (কমিউনিটি সেন্টার) থেকে তিনি প্রচারণা শুরু করবেন। 


ধানের শীষের প্রার্থী আমিনুল হকের গণসংযোগ 
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিনুল হক মিরপুর-১২ ও সংলগ্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করবেন। সিরামিক রোডের অগ্রদূত ক্লাব সংলগ্ন এলাকা থেকে এই প্রচারণা শুরু হবে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি 
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার কার্যক্রম ঘোষণা, নির্বাচনী কেন্দ্রসমূহে হ্যাঁ ভোটের পক্ষে এজেন্ট ঘোষণা এবং সার্বিক বিষয় নিয়ে দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংগঠনটি। 

জামায়াত আমিরের নির্বাচনী কর্মসূচি 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সোমবার কক্সবাজার সদরে দুপুর সাড়ে ১২টায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন। পরবর্তীতে দুপুর ২টায় চট্টগ্রাম দক্ষিণসহ বেশ কয়েক জায়গায় জনসভায় অংশগ্রহণ করবেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   আজ  রাজধানী 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: