রাজধানীর হাতিরঝিলে পিকআপ গাড়ির ধাক্কায় আব্দুল হামিদ খান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে হাতিরঝিল ২ নং গেটের সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ১টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত আব্দুল হমিদের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দক্ষিণ জাহাপুর গ্রামে। তার বাবার নাম রফিকুল ইসলাম খান। বর্তমানে তেজগাঁও কুনিপাড় এলাকায় থাকত। পেশায় পাঠাও চালক ছিলেন তিনজন।
আরও পড়ুন
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কামরুজ্জামান দিপু জানান, রাতে হাতিরঝিল ২নম্বর গেটের পাশে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয়। দেখতে পেয়ে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এএডি/