‘গণজোয়ারে ভয় পেয়ে বিলবোর্ড-ব্যানার ছিঁড়ে ফেলছে’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জনসমর্থনের ঢেউ দেখে আতঙ্কিত হয়ে একটি প্রভাবশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে

2026-02-02T13:52:58+00:00
2026-02-02T13:53:48+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
রাজনীতি
‘গণজোয়ারে ভয় পেয়ে বিলবোর্ড-ব্যানার ছিঁড়ে ফেলছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫২ পিএম  আপডেট: ০২.০২.২০২৬ ১:৫৩ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জনসমর্থনের ঢেউ দেখে আতঙ্কিত হয়ে একটি প্রভাবশালী গোষ্ঠী পরিকল্পিতভাবে তার নির্বাচনী প্রচারণা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘গণজোয়ারে ভয় পেয়ে মাফিয়া চক্র একের পর এক নির্বাচনী বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলছে। শাপলাকলির অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার জন্য মরিয়া চেষ্টা চলছে।’
আরও পড়ুন

নাহিদ ইসলাম জানান, রোববার রাতে ঢাকা মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের নূরবাগ মসজিদের পাশে তার একটি নির্বাচনী বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি এই ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানান।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে তাকে ঠেকানো যাবে- এমন ধারণা যারা করছে, তারা ভুল করছে। তার দাবি, আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা ও রামপুরার জনগণ ব্যালটের মাধ্যমে এর উপযুক্ত জবাব দেবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সমর্থনই তার শক্তি এবং কোনো ষড়যন্ত্রেই সেই অগ্রযাত্রা থামানো সম্ভব নয়।

এএডি/


  বিষয়:   গণজোয়ার  ভয়  বিলবোর্ড  ব্যানার  রাজনীতি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: