বাংলাদেশকে ফেরালে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ ইস্যুতে আইসিসিকে চাপে ফেলতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি, ব্রডকাস্টার

2026-02-02T20:46:02+00:00
2026-02-02T20:46:02+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
বাংলাদেশকে ফেরালে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম   (ভিজিট : ৩৪২)
সংগৃহীত ছবি
বাংলাদেশ ইস্যুতে আইসিসিকে চাপে ফেলতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি, ব্রডকাস্টার ও বিজ্ঞাপন সংস্থাগুলো। তবে এর সহজ সমাধান দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।

সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন, ‘বাংলাদেশকে পুনরায় বিশ্বকাপে ফিরিয়ে আনা এবং পাকিস্তানকে যথাযথ সম্মান দেওয়া হলেই কেবল ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান।’

বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার পরপরই আইসিসির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। 

তিনি একে বাংলাদেশের সঙ্গে অন্যায় বলে উল্লেখ করেন এবং সরকারের সঙ্গে আলোচনা করে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা করেন নাকভি।

শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও সরকারিভাবে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারির ভারত ম্যাচ না খেলার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের এ সিদ্ধান্তে চাপে পড়েছে আইসিসি। যদিও ভারতের সাবেক কয়েকজন ক্রিকেটারের মতে, পাকিস্তান শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে।


জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রশিদ লতিফ বলেন,‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হলে এবং পাকিস্তানকে সম্মান জানানো হলেই আমরা ভারতের বিপক্ষে খেলব।’

ভারত ম্যাচ বয়কটের পর আইসিসি সতর্ক করে জানায়, ‘এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। তবে রশিদ লতিফ মনে করেন, আইসিসির উচিত পিসিবির বদলে সরাসরি পাকিস্তান সরকারকে চিঠি দেওয়া, কারণ সিদ্ধান্তটি পুরোপুরি সরকারের।’

ইউটিউব চ্যানেল কট বিহাইন্ড-এ তিনি বলেন,‘পিসিবিকে চিঠি দিয়ে কোনো লাভ নেই। সরকার আমাদের না করে দিয়েছে, যেমন ভারত সরকার তাদের দলকে অনুমতি দেয়নি। আমরা সরকারের অধীন।’

ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়ায় প্রায় ৬ হাজার ১৫০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আইসিসি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর। এমন পরিস্থিতিতে পাকিস্তানকে নিষিদ্ধ করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সে ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তান যৌথভাবে আলাদা একটি টুর্নামেন্ট আয়োজন করতে পারে বলে জানান রশিদ লতিফ। 

সময়ের আলো/এআর


  বিষয়:   বাংলাদেশ  ভারত  পাকিস্তান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: