কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোহরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক ও ১১ দলীয় জোটের নেতা লুৎফুর রহমান মামুনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাদ আসর মনোহরগঞ্জ বাজার থেকে এ মিছিল শুরু হয়। পরে বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ গেইট এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা লুৎফুর রহমান মামুনের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ব্যারিস্টার মাজারুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা জামাতের সাবেক আমির হাফেজ শাহ আলম, উপজেলা জামাতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, সেক্রেটারি ফয়েজ উল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাক্তার মোহাম্মদ উল্লাহ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. মীর হোসেন প্রমুখ ।
এর আগে, এনসিপি নেতা মামুনের ওপর হামলার খবর পেয়ে সোমবার সকালে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যান কুমিল্লা-৯ (লাকসাম, মনোহরগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. মো. সরোয়ার সিদ্দিক।
এফআর