৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ২৭৪টি : প্রেস উইং

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

আসন্ন নির্বাচনের আগে সারাদেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি। গত ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাত

2026-02-02T21:46:49+00:00
2026-02-02T21:46:49+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ২৭৪টি : প্রেস উইং
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম   (ভিজিট : ১২৮)
প্রধান উপদেষ্টার প্রেস উইং। ছবি : সংগৃহীত
আসন্ন নির্বাচনের আগে সারাদেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি। গত ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত এসব সহিংসতা হয়েছে বলে এক বার্তায় জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইংয়ের বার্তায় বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিসংখ্যান বলছে, ২৭৪টি সহিংসতার ঘটনায় ভীতি দেখানো বা আক্রমণাত্মক আচরণ ১৬টি, প্রার্থীর ওপর আক্রমণ ১৫টি, হত্যাকাণ্ড ৫টি, প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটনা ৮৯টি, অবৈধ অস্ত্রের ব্যবহার ৩টি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন ৯টি, প্রচার কার্যে বাধা প্রদান ২৯টি, নির্বাচন সংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ২০টি, অবরোধ ও বিক্ষোভ ১৭টি, সংখ্যালঘুদের ওপর আক্রমণ ১টি এবং অন্যান্য ৭০টি।


বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে ২০১৩ সালের ২২ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ৫৩০টি সহিংসতার ঘটনা ঘটেছে— যার মধ্যে ১১৫ জন নিহত এবং ৩১৫ জন আহত হয়। একাদশ সংসদ নির্বাচনে ২০১৮ সালের ১০ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২ জানুয়ারি পর্যন্ত ৪১৪টি সহিংসতার ঘটনায় ২২ জন নিহত এবং ৭৮০ জন আহত হয়েছেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ২০২৩ সালের ২১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ৫৩৪টি সহিংসতার ঘটনায় ৬ জন নিহত এবং ৪৬০ জন আহত হন। 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   নির্বাচনকেন্দ্রিক  সহিংসতা  প্রেস উইং 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: