ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থীর মিছিলে বিদ্রোহীর হামলার অভিযোগ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর হাতিরঝিল থানার মীরবাগ এলাকায় ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়াকার্স পার্টির মিছিলে ওপর অতর্কিত হামলায় পাঁচজন আহত হয়েছেন।আহত ৫

2026-02-03T04:29:07+00:00
2026-02-03T04:29:07+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজধানী
ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থীর মিছিলে বিদ্রোহীর হামলার অভিযোগ, আহত ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৯ এএম 
আহতের পাশে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক। ছবি : সংগৃহীত
রাজধানীর হাতিরঝিল থানার মীরবাগ এলাকায় ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়াকার্স পার্টির মিছিলে ওপর অতর্কিত হামলায় পাঁচজন আহত হয়েছেন। আহত ৫ জনের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি আহতরা হলেন- আহাদ হোসেন (২৭), আব্দুর রহমান সাকিন (২৫) এবং মো. হোসেন (৩৬)। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শেষ করে ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন কর্মীরা। সাইফুল হকের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের অনুসারী জনৈক মাসুমের নেতৃত্বে ৩০-৪০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালায়।

এ বিষয়ে হাতিরঝিল থানার বিএনপির সদস্য ইমরান খান বলেন, বিকালে মধুবাগ মাঠ থেকে এক-দেড়শো লোক সাইফুল হকের পক্ষে কোদাল মার্কার মিছিল নিয়ে যাচ্ছিলাম। এ সময় বিএনপি থেকে বহিস্কৃত সাইফুল ইসলাম নিরব গ্রুপের মাসুম মিয়া, শ্যামলী খান, বাপ্পী খান, মামুন রনিসহ তাদের লোকজন মিছিলের ওপর হামলা করে। এতে আমাদের নেতা-কর্মীরা আহত হয়। 

আহতদের দেখতে হাসপাতালে আসেন প্রার্থী সাইফুল হক। তিনি বলেন, আজকে ৩৬ নম্বর ওয়ার্ডে কোদাল মার্কার মিছিল ছিল। মিছিলটি মীরবাগে আসলে বিএনপি থেকে বহিস্কৃত বিদ্রোহী প্রার্থী ফুটবল মার্রকা সাইফুল আলম নীরব সমর্থিত লোকজন এতে হামলা করে। এতে পাঁচজন আহত হয়। তাদের তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যারা হামলা করেছে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি। নির্বাচন কমিশনারকে বলবো তাকে যেন তলব করে জবাবদিহিতার আওতায় আনা হোক। ১২ নম্বর আসন খুবই ঝুঁকিপূর্ণ। প্রার্থী ও ভোটাররা ঝুঁকিতে আছে। সব সময় হুমকি ধামকি দিতে থাকে বিদ্রোহী প্রার্থী। সবসময় উস্কানী দিতে থাকে। ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করতে হবে।

/এমএইচআর 


  বিষয়:   ঢাকা-১২  হামলা  আহত 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: