সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি

2026-02-04T01:42:41+00:00
2026-02-04T01:42:41+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪২ এএম 
কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি। ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ডাকে দৌলতপুরের বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীরা এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

Advertisement
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন ৯ম পে স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।


তারা আরও জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৩ দিনব্যাপী প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচি চলাকালে বক্তারা দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসের সহকারী রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসের জাহাঙ্গীর আলম ও উসমান আলীসহ বিভিন্ন দফতরের কর্মচারীরা।

কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


সময়ের আলো/কেএইচও 
  বিষয়:   সরকারি কর্মচারী  বিক্ষোভ কর্মসূচি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: