ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। ফলে গত কয়েকদিনের মতো আজ দীর্ঘ সময় রোদের দেখা

2026-02-04T08:34:24+00:00
2026-02-04T08:34:24+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
রাজধানী
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৪ এএম 
ফাইল ছবি
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। ফলে গত কয়েকদিনের মতো আজ দীর্ঘ সময় রোদের দেখা মিলবে না। 

বুধবার (৩ ফেব্রুয়ারি) বাং লাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৩০ দশমিক শুন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ। 


এর আগে মঙ্গলবার সর্বোচ্চ ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে। 

বিভাগীয় পর্যায়ে তাপমাত্রা

ঢাকায় সর্বোচ্চ ৩০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস সবশেষ ময়মনসিংহে সর্বনিম্ন ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

সময়ের আলো/এসকে/ 
  বিষয়:   ঢাকা  আবহাওয়া 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: