ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ১২১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল মঙ্গলবার

2026-02-04T14:08:24+00:00
2026-02-04T14:08:24+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
রাজধানী
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৮ পিএম   (ভিজিট : ১৭৫)
প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ১২১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। 

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ৭টি কাভার্ড ভ্যান, ১১টি সিএনজি ও ২২টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা হয়েছে। 


ট্রাফিক- লালবাগ বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১৩টি সিএনজি ও ১২১টি মোটরসাইকেলসহ মোট ১২৬টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৮টি বাস, ৩টি ট্রাক, ১২টি ক্যাভার্ড ভ্যান, ৪৮টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ১৮৭টি মামলা হয়েছে। 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮টি বাস, ৯টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ৪২টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ৭৬টি মামলা হয়েছে। 

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১টি বাস, ১টি  ট্রাক, ৮টি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ১৩০টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মিরপুর বিভাগে ২টি বাস, ৬টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ১৭টি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ১৮২টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৭টি বাস, ৭টি ট্রাক, ৪টি কাভার্ড ভ্যান, ১৮ সিএনজি ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১৩৯টি মামলা হয়েছে। 

ট্রাফিক-গুলশান বিভাগে ৩টি বাস, ১টি ট্রাক, ৪টি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ২০২টি মামলা হয়েছে। 

এ ছাড়াও, অভিযানকালে মোট ৩৮৫টি গাড়ি ডাম্পিং ও ১৫১টি গাড়ি রেকার করা হয়েছে। 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ট্রাফিক আইন লঙ্ঘন  ডিএমপি  মামলা 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: