ট্রাক চাপায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইটবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানে থাকাজালাল উদ্দীন ও তার স্ত্রী মনোয়ারা বেগমনিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত

2026-02-06T14:25:35+00:00
2026-02-06T14:25:35+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ট্রাক চাপায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৫ পিএম   (ভিজিট : ১৩৪)
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোভ্যান। সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ইটবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যানে থাকা জালাল উদ্দীন ও তার স্ত্রী মনোয়ারা বেগম নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আরও চারজন। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভূঁইয়াগাঁতী–নিমগাছী সড়কের খৈচালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের জালাল উদ্দীন ও স্ত্রী মনোয়ারা বেগম।

আহতদের মধ্যে রয়েছেন অটোভ্যানচালক মগরিব আলী, মনোয়ারা খাতুন, আব্দুর রউফসহ আরও একজন যাত্রী।

রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, শুক্রবার সকালে নিমগাছি থেকে ইটবোঝাই ট্রাকটি ভুইয়াগাঁতি যাচ্ছিল। এ সময় খৈচালা এলাকায় পৌঁছে ট্রাকটি অটোভ্যানকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। 


তিনি আরও বলেন, আহতদের বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনটি জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ট্রাক  চাপা  প্রাণ  হারান  স্বামী  স্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: