বিএনপির প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের

2026-02-06T15:59:11+00:00
2026-02-06T16:07:08+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপির প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, আহত ৫
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৪:০৭ পিএম
সংগৃহীত ছবি
কক্সবাজার টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে দুইজন রোহিঙ্গা নাগরিক ও তিনজন স্থানীয় বাসিন্দা রয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬), একই ক্যাম্পের নুর হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩), হ্নীলা ইউনিয়নের মোছনী ৯ নং ওয়ার্ডের এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাছা মিয়া (৩৮), আলীখালী ৮ নং ওয়ার্ডের আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮ মাস) ও একই এলাকার নূর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় বিএনপির প্রার্থীর নির্বাচনি প্রচারণার একটি ট্রাকে করে শিল্পী ও ১০ থেকে ১২ জন কর্মী সড়ক দিয়ে যাচ্ছিল। প্রচারণার গাড়িটি দেখতে সড়কে পাশে উৎসুক জনতা ভিড় করেন। 

গাড়ি চলে যাওয়ার প্রচারণা দেখতে আসা জনতার ভিড়ে স্থানীয় সন্ত্রাসী ও মাদক কারবারি জালাল প্রকাশ লাশ জালাল গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ হন।


আহতদের উদ্ধার করে প্রথমে লেদা আইআরসি ও আইওএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

টেকনাফে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বিএনপি  প্রচারণা  জনতা  গুলি  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: