ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ

ঢাবি প্রতিনিধি

রাজধানী

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের

2026-02-06T17:56:32+00:00
2026-02-06T17:58:59+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজধানী
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৬ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৫:৫৮ পিএম
শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ছবি : সময়ের আলো
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রতিবাদে শাহবাগ অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে পাঁচটার দিকে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন তারা। এর আগে বেলা পৌনে ৫টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শাহবাগে অবস্থান নেন তারা। সেখান থেকে ৫টার দিকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ অবরোধ করেন।

এসময় সংগঠনটির নেতাকর্মীরা ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’, ‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘তুমি কে আমি কে, হাদি-হাদি’, ‘তুমি কে আমি কে, জাবির জাবির’, ‘বাংলাদেশের জনগণ, নেমে আসুন-নেমে পড়ুন’ সহ নানা স্লোগান দেয়। 


এর আগে, হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে। এসময় সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। এছাড়াও পুলিশের লাঠিচার্জ ও জলকামানে ইনকিলাব মঞ্চের ডাকসুর নেত্রী ফাতেম তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তার, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   ইনকিলাব মঞ্চ  নেতাকর্মী  হামলা  প্রতিবাদ  শাহবাগ অবরোধ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: