আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ঢাবি প্রতিনিধি

রাজধানী

ইনকিলাব মঞ্চের আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর শাহবাগ অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। অবরোধ কর্মসূচিকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

2026-02-06T20:19:55+00:00
2026-02-06T20:26:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজধানী
আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৯ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৮:২৬ পিএম
অবরোধ কর্মসূচিকে ছত্রভঙ্গ করতে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর শাহবাগ অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। অবরোধ কর্মসূচিকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৭টা ৪০ মিনিটে একদল আন্দোলনকারী যমুনা অভিমুখী হতে চাইলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে করতে শাহবাগে আসে এবং সেখানে অবরোধ কর্মসূচি ছত্রভঙ্গ হয়ে যায়।

এর আগে বেলা সাড়ে পাঁচটার দিকে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন তারা। এর আগে বেলা পৌনে ৫টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শাহবাগে অবস্থান নেন তারা। সেখান থেকে ৫টার দিকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ অবরোধ করেন।


এসময় সংগঠনটির নেতাকর্মীরা ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’, ‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে', তুমি কে আমি কে, হাদি-হাদি’, ‘তুমি কে আমি কে, জাবির জাবির’, বাংলাদেশের জনগণ, নেমে আসুন-নেমে পড়ুন’ সহ নানা স্লোগান দেয়। 

আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে বিচার দাবি জানাতে গেলে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে। ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না করে উল্টো আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। তারা অবিলম্বে হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।

সময়ের আলো/কেএইচও 



Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: