আবারও শাহবাগে অবস্থান আন্দোলনকারীদের

ঢাবি প্রতিনিধি

রাজধানী

দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষের পর আবারও শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা।শুক্ররার (৬ ফেব্রুয়ারি) রাত নয়টার পর তাদের আবারও শাহবাগে অবস্থান

2026-02-06T21:38:13+00:00
2026-02-06T21:43:31+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
আবারও শাহবাগে অবস্থান আন্দোলনকারীদের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৮ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৯:৪৩ পিএম
শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। ছবি : সময়ের আলো
দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষের পর আবারও শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা।

শুক্ররার (৬ ফেব্রুয়ারি) রাত নয়টার পর তাদের আবারও শাহবাগে অবস্থান নিতে দেখা গেছে।

Advertisement
এর আগে সন্ধ্যা সাতটা চল্লিশের দিকে অবরোধ কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এসময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।


এসময় সংগঠনটির নেতাকর্মীরা ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’, ‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে', তুমি কে আমি কে, হাদি-হাদি’, ‘তুমি কে আমি কে, জাবির জাবির’, বাংলাদেশের জনগণ, নেমে আসুন-নেমে পড়ুন’ সহ নানা স্লোগান দেয়। 

এদিকে নাসিরউদ্দিন পাটুরিয়ার নেতৃত্বে একদল আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান করছে। 

অন্যদিকে, রাত সাড়ে নয়টার দিকে শরিফ ওসমান হাদির বিচারের দাবিতে আন্দোলনরতদের উপর নৃশংস হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   শাহবাগ  অবস্থান  আন্দোলনকারী 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: