এক ঘণ্টার আলটিমেটাম শাহবাগে আন্দোলনকারীদের

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশি হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শাহবাগের আন্দোলনকারীরা।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে

2026-02-06T22:01:47+00:00
2026-02-06T22:20:00+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
এক ঘণ্টার আলটিমেটাম শাহবাগে আন্দোলনকারীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০১ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ১০:২০ পিএম  (ভিজিট : ৩১৪)
এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শাহবাগের আন্দোলনকারীরা। ছবি : সময়ের আলো
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশি হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শাহবাগের আন্দোলনকারীরা। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শাহবাগে এ আল্টিমেটাম দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।

এবি জুবায়ের বলেন, ‘আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গিয়ে এ হামলায় জড়িতদের একটি তালিকা দিয়েছি। আর আমরা বিচার চেয়ে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছি। এ সময়ের মধ্যে বিচার না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’


তিনি বলেন, ‘হামলাকারী দুজন পুলিশকে বরখাস্ত করা হয়েছে। বাকি যেসব পুলিশ হামলা চালিয়েছে তাদেরকে শুধু বরখাস্ত করলে হবে না, ভিডিও ফুটেজ দেখে দেখে তাদের রাষ্ট্রীয় আইনে বিচার করতে হবে।’ 

সময়ের আলো/কেএইচও


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: