‘নারীদের পাক বাহিনীর হাতে তুলে দেওয়া জামায়াত আবার মাথাচাড়া দিয়েছে’

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতীকের সমর্থনে বানারীপাড়া উপজেলার

2026-02-07T04:19:31+00:00
2026-02-07T04:20:03+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
‘নারীদের পাক বাহিনীর হাতে তুলে দেওয়া জামায়াত আবার মাথাচাড়া দিয়েছে’
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৯ এএম  আপডেট: ০৭.০২.২০২৬ ৪:২০ এএম
বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। ছবি : সময়ের আলো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতীকের সমর্থনে বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা পিজিএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

এসময় তিনি বলেন, বিএনপি আমাকে পরপর তিনবার মনোনয়ন দিয়েছে আমি এ দলের কাছে চির  কৃতজ্ঞ। বাকী জীবন এ দলের জন্য উৎসর্গ করেছি,দলের হয়ে আপনাদের পাশে থেকে কাজ করে যাবো। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সবাই শান্তিতে ঘুমাতে পারবেন। আমার দলের লোক যদি আপনাদের শান্তি নষ্ট করে, কোন অপকর্ম করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপস্থিত হিন্দু সম্প্রদায়ের দাদা-দিদিরা বিগত দিনে শান্তিতে ছিলেন কিনা জানিনা তবে ১২ ফেব্রুয়ারি আমাদের ভোট দিলে শান্তিতে ঘুমাতে পারবেন।
আরও পড়ুন

১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত জামায়াত ইসলামী দেশের মানুষের কল্যাণে ভালো কিছু করেনি। তারা ৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছে, আমাদের মেয়েদের আমাদের মা-বোনদের পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে। সেই জামায়াত আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পবিত্র ও সৎ ছিলেন। তিনি মৃত্যু ঝুঁকি নিয়ে স্বাধীনতা ঘোষণা করেছেন। জনাকীর্ণ এ উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন এবং প্রধান বক্তা ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মঞ্জুর খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক ও এস এম জাহিদুল হক জাহাঙ্গীর, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার প্রমুখ। উঠান বৈঠকে উপজেলা, পৌর ও উদয়কাঠী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এএডি/
  বিষয়:   নারী  পাক বাহিনী  জামায়াত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: