মাঘের বিদায়ে কুয়াশাচ্ছন্ন প্রকৃতি, রাতে হাড়কাঁপানো শীত

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘ মাস বিদায় নিতে চললেও রাত ও সকালে রয়েছে শীতের তীব্রতা।শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া

2026-02-07T12:10:05+00:00
2026-02-07T12:10:05+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
মাঘের বিদায়ে কুয়াশাচ্ছন্ন প্রকৃতি, রাতে হাড়কাঁপানো শীত
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১০ পিএম 
শীত উপেক্ষা করে কাজে যাচ্ছে শ্রমজীবী মানুষ। ছবি : সময়ের আলো
উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘ মাস বিদায় নিতে চললেও রাত ও সকালে রয়েছে শীতের তীব্রতা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। 

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই দেখা যায় কুয়াশাচ্ছন্ন প্রকৃতি। শহর ও গ্রামীণ সড়কগুলোতে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনগুলোকে।

তবে কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসে বেড়েছে শীত। কনকনে শীতের মধ্যেই কাজে যাচ্ছে শ্রমজীবী মানুষ। সকালে শীতের তীব্রতা থাকায় কাজ করতে অসুবিধা হলেও দিনে তাপমাত্রা বৃদ্ধি পায়। 

দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। দুপুরে হালকা গরম অনুভূত হচ্ছে। দিনের বেলা আবহাওয়া সহনীয় থাকলেও সন্ধ্যা থেকে পরদিন সকাল শীতের আমেজ রয়েছে।

স্থানীয়রা বলছেন, দুইদিন ধরে যেন ঠান্ডা কিছুটা বেড়েছে। ভোর সকালে ঠান্ডা অনেক বেশি। তবে সকাল ১০টার পর শীত কমে আসে। 


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড়ে এখন শৈত্যপ্রবাহের প্রভাব নেই। আজ শনিবার সকাল ৯টায় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলা সূর্যের প্রখরতা বাড়ছে। 

তিনি আরও বলেন, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি পর্যন্ত উঠছে। তবে রাতের বেলা তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় ভোরে ও রাতে কিছুটা শীত অনুভূত হচ্ছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   মাঘ  বিদায়  কুয়াশাচ্ছন্ন  প্রকৃতি  হাড়কাঁপানো  শীত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: