ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম এ আউয়ালের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতাকর্মীদের বিএনপিকে সমর্থন করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও

2026-02-07T15:49:39+00:00
2026-02-07T15:49:39+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম এ আউয়ালের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৯ পিএম 
এম এ আউয়াল। ছবি : সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতাকর্মীদের বিএনপিকে সমর্থন করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দলের প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।

এম এ আউয়াল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা ইতোমধ্যে জানিয়েছি যে আমাদের দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। এই কারণেই করছি না যে, নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ করার জন্য যে পরিবেশ দরকার, এই সরকার সেই পরিবেশটি করতে ব্যর্থ হয়েছে। সে কারণেই আমাদের দলের অন্যান্য নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় মনোনয়ন ফর্ম কিনতে গিয়েও বাধার সম্মুখীন হয়েছে। আমরা তখন এই নির্বাচনটাকে বয়কট করেছি। আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি।

তিনি বলেন, কিন্তু তারপরেও আমাদের অনেক নেতাকর্মী, সাথী, শুভানুধ্যায়ী আছেন যারা তাদের নাগরিক অধিকার, ভোটের অধিকার থেকে আমরা বঞ্চিত করতে চাই না। সে লক্ষ্যকে সামনে রেখেই আমরা আমাদের দলের আজকের এই প্রেসিডিয়াম সভার আয়োজন করেছি। এই সভা থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই, যেহেতু ১২ তারিখে নির্বাচন হবে সেই নির্বাচনে কাকে আমাদের দেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় যারা এখন ভোট করছেন তাদের মধ্য থেকে। সেখানে আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের যেই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একজন বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম এবং তাদের দল বিভিন্ন সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রেখেছেন এবং দেশ পরিচালনায় তাদের অভিজ্ঞতা রয়েছে। আমরা সেটাকে সামনে রেখেই আগামী দিনের যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের বাংলাদেশ হবে। যেই বাংলাদেশে আইনের শাসন ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।


ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান বলেন, আমাদের দলের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করব ধানের শীষে ভোট দেওয়ার জন্য এবং আগামী দিনের সকল মানুষের যাতে একটি বাসযোগ্য বাংলাদেশ তারা নির্মাণ করতে পারে সেই প্রত্যাশা রাখছি এবং সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহমদ, মো. হাবিবুর রহমান, ফেরদৌসী উম্মে আম্বিয়া, জগদীশ সরকার, শীলা হালদার, শারমীন আফাজ, শাহিদা বেগম, নাজমা আক্তার, নাসরীন আক্তার রীনা, মাও. আনিসুর রহমান শেখ, মাও. হুমায়ুন কবির, মাওলানা আহসান উল্লাহ সালামী।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   সংসদ নির্বাচন  বিএনপি  ধানের শীষ  ইসলামী গণতান্ত্রিক পার্টি  এম এ আউয়াল  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: