জামায়াতে যোগ দিল গণঅধিকারের অর্ধশতাধিক নেতাকর্মী

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

গণঅধিকার পরিষদের বরিশাল জেলা, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গৌরনদী

2026-02-07T19:29:59+00:00
2026-02-07T19:29:59+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
জামায়াতে যোগ দিল গণঅধিকারের অর্ধশতাধিক নেতাকর্মী
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৯ পিএম 
জামায়াতে যোগ দিল গণঅধিকারের অর্ধশতাধিক নেতাকর্মী। ছবি : সময়ের আলো
গণঅধিকার পরিষদের বরিশাল জেলা, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গৌরনদী উপজেলার জামায়াতের এক নির্বাচনি সভায় উপস্থিত হয়ে দলটিতে যোগদান করেন তারা। 

উপজেলার সরিকল তালিমুল কুরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খানের সমর্থনে এ সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে যোগদানকারী গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।


গণঅধিকার পরিষদ ছেড়ে জামায়াতে যোগদান করে দাঁড়িপাল্লার নির্বাচনি সভায় গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন বলেন, বাংলাদেশে একটি পরিবর্তনের রাজনীতির আশায় আমরা এতদিন গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কিন্তু দেশে নির্বাচনি আবহ তৈরির পর দেখলাম আমাদের সেই আশা সম্পূর্ণ ভুল ছিল। একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে গণঅধিকার পরিষদ ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।   

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, গৌরনদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আল-আমীন, সেক্রেটারি বায়জিদ শরীফ।


এফআর


  বিষয়:   বরিশাল  বানারীপাড়া  জামায়াতে  গণঅধিকার  অর্ধশতাধিক  নেতাকর্মী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: