ভুয়া সেনা ও র‌্যাব গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধায় সেনাবাহিনী ও র‌্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আল-আমিন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।গত শুক্রবার দিবাগত রাত

2026-02-07T20:20:08+00:00
2026-02-07T20:21:54+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ভুয়া সেনা ও র‌্যাব গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২০ পিএম  আপডেট: ০৭.০২.২০২৬ ৮:২১ পিএম  (ভিজিট : ১৬৯)
সেনাবাহিনী ও র‌্যাব সদস্য পরিচয়ে আল-আমিন। ছবি : সময়ের আলো
গাইবান্ধায় সেনাবাহিনী ও র‌্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আল-আমিন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

গত শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সদর উপজেলার দক্ষিণ ধানঘড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শনিবার (৭ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার আল-আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেলবাড়ি এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩-এর সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, সিএনজি চালকের সঙ্গে পরিচয়ের পর আল-আমিন নিজেকে সেনাবাহিনীর সদস্য ও গাইবান্ধা র‌্যাব ক্যাম্পে কর্মরত বলে পরিচয় দেয়। কথোপকথনের একপর্যায়ে বেদখল হওয়া জমি উদ্ধারে সহায়তার কথা বলে তিনি ওই চালকের কাছ থেকে গাইবান্ধা বাসস্ট্যান্ডে ১৪ হাজার টাকা নেন। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে ভুক্তভোগী র‌্যাব ক্যাম্পে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই নামে কোনো সদস্য সেখানে কর্মরত নেই। এ ঘটনায় সদর থানায় প্রতারণা মামলা হলে র‌্যাব তদন্ত শুরু করে।


গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আল-আমিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর জুতা, ব্যাগ, হ্যান্ডকাফ, ভুয়া আইডি কার্ড, অফিসিয়াল সিল, নেমপ্লেট, সেনাবাহিনী লেখা স্টিকার, বিভিন্ন চাকরি সংক্রান্ত জাল নথিপত্র এবং একাধিক সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, আল-আমিন দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনী ও র‌্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিল। মোবাইল ফোনে বিভিন্ন সিম নম্বর সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নামে সংরক্ষণ করে এবং ভুয়া সামগ্রী দেখিয়ে মানুষের বিশ্বাস অর্জন করত বলে জানিয়েছে র‌্যাব।

সময়ের আলো/জোআই/


  বিষয়:   গাইবান্ধায়  ভুয়া  র‌্যাব  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: