একাত্তর আমাদের অস্তিত্ব, হারিয়ে যেতে দেওয়া যাবে না : মিহির ঘোষ

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গাইবান্ধা-২ (সদর) আসনের প্রার্থী মিহির ঘোষ বলেছেন, একাত্তরের স্বাধীনতা বাংলাদেশের মানুষের অস্তিত্বের ভিত্তি।

2026-02-07T20:43:56+00:00
2026-02-07T20:48:48+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
একাত্তর আমাদের অস্তিত্ব, হারিয়ে যেতে দেওয়া যাবে না : মিহির ঘোষ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৩ পিএম  আপডেট: ০৭.০২.২০২৬ ৮:৪৮ পিএম  (ভিজিট : ১৪২)
গাইবান্ধা পৌরপার্কের শহিদ মিনার চত্বরে সিপিবির প্রার্থী মিহির ঘোষ বক্তব্য দিচ্ছেন। ছবি : সময়ের আলো
জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গাইবান্ধা-২ (সদর) আসনের প্রার্থী মিহির ঘোষ বলেছেন, একাত্তরের স্বাধীনতা বাংলাদেশের মানুষের অস্তিত্বের ভিত্তি। একটি গোষ্ঠী ১৯৭১ সালের চেতনাকে পেছনে ঠেলে দিতে চাইলেও তা কখনো সফল হতে দেওয়া যাবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাইবান্ধা পৌরপার্কের শহিদ মিনার চত্বরে কাস্তে প্রতীকের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি ভোটারদের উদ্দেশে তার নির্বাচনি ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে কাস্তে প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মিহির ঘোষ বলেন, গরিব, দুঃখী ও মেহনতী মানুষের মুখে হাসি ফোটাতে কাস্তে প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। ঘুষ ও দুর্নীতি রাষ্ট্রব্যবস্থাকে গ্রাস করছে, এ অবস্থা থেকে উত্তরণের জন্য সাধারণ মানুষের কণ্ঠ আরও শক্তিশালী করা প্রয়োজন।


তিনি আরও বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। দেশের স্থিতিশীল উন্নয়ন ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে ধর্মীয় বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভোটকে জনগণের আমানত উল্লেখ করে তিনি বলেন, যে প্রার্থী ভোটের মর্যাদা রক্ষা করবে, তাকেই নির্বাচিত করা উচিত।

জনসভায় আরও বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় নেতা ডা. শাহীন রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, গোলাম রব্বানী মুসা, সাদেকুল ইসলাম মাস্টার, মিতা হাসান এবং বাসদের গোলাম রব্বানী প্রমুখ।

এর আগে কাস্তে প্রতীকের সমর্থনে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সদর উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মী এবং সমর্থকেরা মিছিলে কাস্তে প্রতীকের ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও লাল পতাকা বহন করেন।

সময়ের আলো/জোআই/


  বিষয়:   একাত্তর  অস্তিত্ব  মিহির ঘোষ  সিপিবি  গাইবান্ধা  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: