যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, ক্ষতবিক্ষত ফার্ম কর্মচারীর হাত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে মো. আজিম (২৭) নামে ডেইলি ফার্মের এক কর্মচারীর বাম হাতের তালু ক্ষতবিক্ষত হয়ে

2026-02-07T21:42:16+00:00
2026-02-07T22:09:47+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
রাজধানী
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, ক্ষতবিক্ষত ফার্ম কর্মচারীর হাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪২ পিএম  আপডেট: ০৭.০২.২০২৬ ১০:০৯ পিএম
আহত কর্মচারী হাসপাতালের বেডে শুয়ে আছেন। ছবি : সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে মো. আজিম (২৭) নামে ডেইলি ফার্মের এক কর্মচারীর বাম হাতের তালু ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে কোনাপাড়া মিনি কক্সবাজারের পাশে মাঠে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

হাসপাতালে জোসনা ডেইরি ফার্মের মালিক মো. শফিকুল ইসলাম সাদেক বলেন, আজিম জোসনা ডেইরি ফার্মের কর্মচারী। বিকালে ফার্মের পাশে একটি মাঠে ঘাষ কাটতে যায়। কাঁচি দিয়ে ঘাষ কাটার সময় কাঁচির আঘাতে বলের মত একটি বস্তু বিস্ফোরিত হয়। এতে আজিমের বাম হাতের তালু ক্ষতবিক্ষত হয়ে যায় ও বাম পায়ের রানে আঘাত লাগে। সংবাদ পেয়ে দ্রুত তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। 

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বস্তুটি পরিত্যক্ত কোনো ককটেল ছিল। যেটা কাঁচির আঘাতে বিস্ফোরণ হয়েছে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, যাত্রাবাড়ি এলাকা থেকে পরিত্যক্ত ককটেল বিস্ফোরনে আহত হয়ে এক ব্যক্তি এসেছে। তার বাম হাতের তালু ক্ষতবিক্ষত হয়ে গেছে। এছাড়া বাম পায়ের রানে আঘাত লেগেছে। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শেষে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

সময়ের আলো/এসকে/ 
  বিষয়:   যাত্রাবাড়ী  ককটেল বিস্ফোরণ  ফার্ম কর্মচারী 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: