এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেনকে

2026-02-08T01:41:26+00:00
2026-02-08T01:41:26+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪১ এএম 
১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন। সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শনিবার (৭ ফেব্রুয়ারি) রংপুরের পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় আখতার হোসেন বলেন, ভয় দেখিয়ে রাজনৈতিক অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবে না। জনগণের সমর্থন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কোনো হুমকিতে আমরা পিছপা হব না। নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে আদর্শ ও কর্মসূচি দিয়ে। হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতিতে জনগণ বিশ্বাস করে না। 

ভিডিও বার্তায় এনসিপি নেতা আরও বলেন, সারা দেশের ন্যায় আমার নির্বাচনি এলাকায়ও শাপলা কলির নেতাকর্মীদের হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে আজ বিকেলে অপরিচিত নাম্বার একটা কল আসে। আমাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে। নির্বাচনের পরে নাকি আমাকে দেখে নেবে এবং আমিসহ আমার পরিবারকে মেরে ফেলবে, এসব বলে আমাকে হত্যার হুমকি দেয়।   


তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে আমরা তা প্রত্যাশা করি। একইসঙ্গে বলতে চাই ফ্যাসিবাদের আমল থেকেই আমরা জেল জুলুম নির্যাতন শিকার করে আজকে এই পর্যায়ে এসেছি। হত্যার হুমকি দিয়ে, ভয় দেখিয়ে আমাদের জয়যাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।

জিডি সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনি প্রচারণা চলাকালে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে কল করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হুমকি দেওয়ার পর কলটি কেটে দেওয়া হয়।

জিডিতে আরও বলা হয়, উক্ত অপরিচিত মোবাইল নম্বরের ব্যক্তি দ্বারা যে কোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে বিষয়টি ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে সাধারণ ডায়েরিভুক্ত করা প্রয়োজন মর্মে তিনি পীরগাছা থানায় আবেদন করেন।

সময়ের আলো/এআর


  বিষয়:   এনসিপি  হত্যা  হুমকি  জিডি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: