রাজধানীতে আজ কোথায় কী

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।রোববার (৮ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে

2026-02-08T10:48:30+00:00
2026-02-08T10:50:08+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
রাজধানী
রাজধানীতে আজ কোথায় কী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৮ এএম  আপডেট: ০৮.০২.২০২৬ ১০:৫০ এএম
সংগৃহীত ছবি
প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।

রোববার (৮ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
 
উপদেষ্টা ফাওজুল কবিরের কর্মসূচি
 
বিদ্যুৎ ভবনে দুপুর ২টায় আটটি অটোমেশন উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
 
জাইমা রহমানের কর্মসূচি
 
বেলা ১১টায় পুরনো এলিফ্যান্ট রোডে বিআইআইএসএস অডিটোরিয়ামে গোলটেবিল মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেবেন ব্যারিস্টার জাইমা রহমান ও ব্যারিস্টার সারা হোসেন। এরপর বিকেল সাড়ে ৩টায় গুলশান সোসাইটি লেক পার্কে নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিতি থাকবেন জাইমা রহমান।

 
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কর্মসূচি
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দুপুর ১২টায় পুরানা পল্টনে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে এ ইশতেহার ঘোষণা করা হবে।
 
এবি পার্টির কর্মসূচি
 
নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বিজয়নগরে বিকেল সাড়ে ৩টায় এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ বদলাবে, নতুন নেতৃত্বে’ শীর্ষক ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে দলটি।


সময়ের আলো/আআ
Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: