রাজধানীতে ৫ তলার ছাদ থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি বাসার পাঁচ তলার ছাদ থেকে লাফিয়ে পরে আমেনা খাতুন (৫৫) নামে নারী আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি

2026-02-08T17:03:34+00:00
2026-02-08T17:13:36+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে ৫ তলার ছাদ থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৩ পিএম  আপডেট: ০৮.০২.২০২৬ ৫:১৩ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি বাসার পাঁচ তলার ছাদ থেকে লাফিয়ে পরে আমেনা খাতুন (৫৫) নামে নারী আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার থেকে জানা যায়।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাজারীবাগ গজমহল এলাকায় ১২১ নম্বর ভবনের ছাদ থেকে লাফিয়ে পরেন তিনি। ওই নারী ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে। 

হাসপাতালে মৃত আমেনা খাতুনের ভাগিনা শান্ত হাসান জানান, হাজারীবাগ গজমহল ১২৭ নম্বর বাসা তাদের নিজেদের। ওই ভবনের তিনতলায় থাকত তার খালা আমেনা খাতুন। আজ ঘটনার সময় সবার অগোচরে পাশের ১২১ নম্বর বাসার ৫ তলার ছাদে উঠেন। সেখান থেকে নিচে লাফিয়ে পরেন তিনি। এতে ঘটনাস্থলে মারা যায়। 

তিনি আরও জানান, আমেনা খাতুনের স্বামী লোকমান হোসেন মারা গেছে। তিন সন্তান নিয়ে গজমহলের বাসায় থাকতেন। গত ছয়মাস ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল।


এদিকে হাজারীবাগ থানার উপ পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শীল জানান, দুপুরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মৃত নারীর স্বজনদের কাছ থেকে জানা গেছে, ওই নারী মানসিক রোগী ছিল। এর আগে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। আজ সবার অগোচরে পাশের ভবনের পাঁচতলা থেকে লাফিয়ে পরে আত্মহত্যা করেছে।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   রাজধানী  নারী  আত্মহত্যা 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: