ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এনায়েত উল্লাহ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-১৭ আসনে নির্বাচনী লড়াইয়ের চিত্রে গুরুত্বপূর্ণ মোড় এলো। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

2026-02-09T13:19:41+00:00
2026-02-09T13:19:41+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এনায়েত উল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৯ পিএম 
স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ। ছবি : সংগৃহীত
ঢাকা-১৭ আসনে নির্বাচনী লড়াইয়ের চিত্রে গুরুত্বপূর্ণ মোড় এলো। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ। তিনি মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী এলাকায় কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এই ঘোষণা দেন কাজী এনায়েত উল্লাহ। সভামঞ্চে তখন উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।

ঘোষণার সময় এনায়েত উল্লাহ বলেন, ‘আমি আজ থেকে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। তারেক রহমানের মতো যোগ্য নেতা শুধু ঢাকা নয়, সারা দেশেই নেই। আমার সমর্থক ও কর্মীরা এখন থেকে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করবেন।’
আরও পড়ুন

ঘোষণার পর মঞ্চে তারেক রহমানের সঙ্গে এনায়েত উল্লাহকে কুশল বিনিময় করতে দেখা যায়, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ তৈরি করে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ঢাকা-১৭ আসনে বিএনপির অবস্থানকে আরও সুসংহত করতে পারে। স্বতন্ত্র প্রার্থীর সরে দাঁড়ানোয় ভোট বিভাজনের সম্ভাবনা কমে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনের মাঠে এমন শেষ মুহূর্তের সমর্থন ঘোষণাকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছে দলীয় ও অদলীয় পর্যবেক্ষক মহল।

এএডি/


  বিষয়:   ঢাকা-১৭  এনায়েত উল্লাহ  নির্বাচন  বিএনপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: