রেডিও জকি হিসেবেই শোবিজে যাত্রা শুরু মুশফিক আল ফারহানের। তবে খুব দ্রুতই বোঝা যায়, অভিনয় তার ভেতরে আগেই বাসা বেঁধে ছিল। ক্যামেরার সামনে দাঁড়ানো যেন তার জন্য নতুন কিছু ছিল না- বরং চরিত্রের ভেতর ঢুকে যাওয়াটাই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শক্তি।
খুব অল্প সময়েই দর্শকের হৃদয় জয় করেছেন তিনি। চরিত্রের বৈচিত্র্য আর অভিনয়ের গভীরতায় নিজেকে আলাদা করে তুলেছেন সমসাময়িকদের ভিড় থেকে। কখনও মেথর, কখনও এলাকার রোমিও, আবার কখনও রাজনৈতিক নেতা- প্রতিটি চরিত্রের সাথেই তিনি মিশে যান দারুণ ভাবে।
তবে গত বছরটা অভিনেতা মুশফিক আর ফারহানের জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং। কাজের সংখ্যা কমেছে, নানা কারণে অনেক ইচ্ছার কাজেও যুক্ত হতে পারেননি। তবে নতুন বছরের শুরুতেই টিপু সুলতানসহ কয়েকটি নাটক দিয়ে আবার আলোচনায় ফিরেছেন এই তারকা।
আরও পড়ুন
ফারহান জানান, শুটিংয়ে গিয়ে মাঝপথে বাধার মুখে পড়া, লোকেশন জটিলতা- সব মিলিয়ে কাজ কমে গেছে। বড় পরিসরের নাটকে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও পরিস্থিতি সব সময় অনুকূলে ছিল না।
অনেকে ভাবছেন, তিনি হয়তো সিনেমার প্রস্তুতিতে নাটক কমিয়েছেন। এ বিষয়ে ফারহান স্পষ্ট- সিনেমা বড় মাধ্যম, পরিকল্পনাও আছে; তবে এখনই নয়।
জনপ্রিয়তা প্রসঙ্গে তার দৃষ্টিভঙ্গি আলাদা। তার মতে, ‘জনপ্রিয়তার পেছনে ছোটার মানে নিজেকে সবকিছু থেকে আলাদা করা- এটা পরিবার থেকেও দূরে সরিয়ে দেয়’।
এএডি/