কালো কাঁকগুলোকে আর থাবা দিতে দেবো না : ডা. শফিকুর রহমান

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

রাজনীতি

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কালো কাঁকগুলো নাকি বারে বারে থাবা দিতে চায়। তাদের আর সে সুযোগ দেওয়া হবে

2026-02-09T22:57:43+00:00
2026-02-09T22:58:23+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
কালো কাঁকগুলোকে আর থাবা দিতে দেবো না : ডা. শফিকুর রহমান
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৭ পিএম  আপডেট: ০৯.০২.২০২৬ ১০:৫৮ পিএম
বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সময়ের আলো
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কালো কাঁকগুলো নাকি বারে বারে থাবা দিতে চায়। তাদের আর সে সুযোগ দেওয়া হবে না। আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি। এখানে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও জমি দখলকারীদের ঠাঁই হবে না। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আটটায় দোহার উপজেলায় জয়পাড়া বড় মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা-১ আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়।

Advertisement
জনসভায় ডা. শফিকুর রহমান দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে আগামীর বাংলাদেশ হবে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টানসহ সবার। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের।


সভার ঢাকা-১ আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, আমার প্রতিপক্ষ জামায়াতের গণজোয়ার দেখে হিংসা করছে। তারা আমার ভাই-বোনদের হুমকি-ধমকি দিচ্ছে। আমি তাদের বলতে চাই, আপনাদের হুমকিতে আমরা ভয় পাই না। আপনাদের হুমকির জবাব জনগণ দেবে।

ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি এবিএম কামাল হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসাইন, ব্যারিস্টার আবু বকর মোল্লা, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, ব্যারিস্টার শাহরিয়ার কবির, ব্যারিস্টার ফখরুল ইসলাম প্রমুখ।

এফআর
  বিষয়:   দোহার  নবাবগঞ্জ  ডা. শফিকুর রহমান  জামায়াত  ঢাকা-১ আসন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: