এবার বিসিবিই উল্টো অনুরোধ করল পাকিস্তানকে

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে ক্রিকেটের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে

2026-02-09T22:50:40+00:00
2026-02-09T23:09:30+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
এবার বিসিবিই উল্টো অনুরোধ করল পাকিস্তানকে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫০ পিএম  আপডেট: ০৯.০২.২০২৬ ১১:০৯ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তবে ক্রিকেটের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে এ বিষয়ে পাকিস্তানকে অনুরোধ করেছে বিসিবি।

বিশ্বকাপ সংক্রান্ত ইস্যুতে পাকিস্তান সফর শেষে পিসিবি এবং আইসিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিসিবির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক প্রতিকূলতা মোকাবেলায় পিসিবি এবং আইসিসির ইতিবাচক ভূমিকার প্রশংসা জানায় বিসিবি। বিশেষ করে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভী এবং পাকিস্তানের ক্রিকেট ভক্তদের প্রতি বিসিবির পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা। এই সময়টাতে পিসিবি অনুকরণীয় ক্রীড়া মানসিকতা এবং সংহতি প্রদর্শন করেছে।

 
পাকিস্তানের এই ভ্রাতৃত্ববোধের প্রশংসা করে বিসিবি সভাপতি বুলবুল বলেন, ‘বাংলাদেশকে সমর্থনের জন্য পাকিস্তানের এই সর্বোচ্চ প্রয়াসে আমরা গভীরভাবে আপ্লুত। আমাদের ভ্রাতৃত্ববোধ দীর্ঘজীবী হোক।’ 
 
‘গতকাল পাকিস্তানে আমার স্বল্পমেয়াদি ভ্রমণ এবং আলোচনার ফলাফল অনুযায়ী, সমগ্র ক্রিকেট ইকোসিস্টেমের স্বার্থ বিবেচনা করে আমি পাকিস্তানকে অনুরোধ করছি ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে অংশ নিতে।’

সময়ের আলো/এআর


  বিষয়:   ভারত  পাকিস্তান  অনুরোধ  বিসিবি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: