এবার পরিবর্তন চান তৌসিফ মাহবুব

ফরিদ উদ্দিন মোহাম্মদ

আনন্দ সময়

দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর সেই আমেজ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও। প্রচার শেষ, রাস্তায় বিধিনিষেধ, রাজধানী ফাঁকা

2026-02-10T17:05:55+00:00
2026-02-10T17:05:55+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
এবার পরিবর্তন চান তৌসিফ মাহবুব
ফরিদ উদ্দিন মোহাম্মদ
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৫ পিএম 
ছোটপর্দার জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব। ছবি : সংগৃহীত
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর সেই আমেজ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও। প্রচার শেষ, রাস্তায় বিধিনিষেধ, রাজধানী ফাঁকা হতে শুরু করেছে—এর মাঝেই তৈরি হয়েছে উৎসবমুখর আবহ। এই সময়টায় আলোচনায় উঠে এলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব। 

ব্যস্ত শুটিং শিডিউলের মধ্যেও ভোটের দিনটিকে আলাদা গুরুত্ব দিচ্ছেন তিনি। তার ভাষায়, ভোট কেবল অধিকার নয়, দায়িত্বও। তিনি বলেন, ‘আমি দেশের একজন সচেতন নাগরিক। ভোট দেওয়া নাগরিক অধিকার। এই অধিকার প্রয়োগ করতে ১২ ফেব্রুয়ারি যে বিষয়টি মাথায় নিয়ে ভোট দিতে যাব, তা হলো— আমরা পরিবর্তন চাই, আর পরিবর্তন আসে অংশগ্রহণের মাধ্যমে। ভোটে অংশ নিয়েই এই পরিবর্তন আপাতত শুরু হোক’ বলেও জানান তিনি। 

সামাজিক সচেতনতা নিয়ে তৌসিফ বরাবরই সরব। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত বার্তা দেওয়া থেকে শুরু করে কাজের মধ্যেও সেই ভাবনা তুলে ধরেন তিনি। সম্প্রতি ‘লাভ অ্যান্ড নির্বাচন’ শিরোনামের নাটকে অভিনয় করেছেন, যেখানে দুর্নীতিবাজ রাজনীতির প্রেক্ষাপটে গড়া গল্পে তার বিপরীতে ছিলেন তাসনিয়া ফারিণ। 

তৌসিফের কাজের ব্যস্ততাও কম নয়। সামনে ভালোবাসা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে একাধিক নাটক মুক্তির অপেক্ষায়। তিনি জানান, ঈদের পরপরই শুরু হবে নতুন ব্যস্ততা, সঙ্গে বিজ্ঞাপন ও বিশেষ প্রজেক্ট।

/এমএইচআর 


  বিষয়:   তৌসিফ মাহবুব  ভোট 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: