আবারও শাকিবের সঙ্গে জুটি বাঁধলেন সাবিলা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

শাকিব খান বর্তমানে ব্যস্ত রয়েছেন ঈদুল ফিতরের ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ নিয়ে।এর মধ্যেই সোমবার (৯ ফেব্রুয়ারি)

2026-02-10T20:59:32+00:00
2026-02-10T20:59:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
আবারও শাকিবের সঙ্গে জুটি বাঁধলেন সাবিলা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৯ পিএম 
শাকিব খানের সঙ্গে সাবিলা নূর। ছবি : সংগৃহীত
শাকিব খান বর্তমানে ব্যস্ত রয়েছেন ঈদুল ফিতরের ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ নিয়ে। 

এর মধ্যেই সোমবার (৯ ফেব্রুয়ারি) খবর আসে তার ঈদুল আযহার ছবির। আজমান রুশো পরিচালিত ছবিটির নাম ‘রকস্টার’।

প্রকাশিত খবর অনুযায়ী ছবিটিতে থাকবেন দুই নায়িকা। তাদের একজন তানজিয়া জামান মিথিলা। আর একজনকে নেয়া হবে পাকিস্তান থেকে, এমন আলোচনাই চলছিলো। তবে ছবিটির প্রযোজনার সঙ্গে জড়িত একটি সূত্র বলছে ভিন্ন কথা। পাকিস্তানি কোনো নায়িকা থাকছেন না ছবিটি।

শাকিবের আগ্রহে বাংলাদেশি নায়িকাই যুক্ত হবেন। আর তিনি হতে যাচ্ছেন সাবিলা নূর। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই হবে চুক্তি। সেই সুবাদে ‘তাণ্ডব’ ছবির পর আবারও শাকিবের বিপরীতে তাকে দেখা যাবে।

জানা গেছে, একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হবে নতুন সিনেমাটি। সেখানে থাকবে ভালোবাসার অন্য এক অধ্যায়। তবে এখনও চূড়ান্ত হয়নি সিনেমার নাম। সিনেমাটি নির্মিত হবে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে।

/এমএইচআর


  বিষয়:   সাবিলা  শাকিব 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: