বাংলাদেশে নির্বাচন, সীমান্তে নিরাপত্তা বাড়াল ভারত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামীকাল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে পশ্চিমবঙ্গ লাগায়ো সীমান্ত এলাকার নিরাপত্তা বাড়িয়েছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সীমান্তরক্ষী

2026-02-11T09:57:57+00:00
2026-02-11T09:57:57+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
জাতীয়
বাংলাদেশে নির্বাচন, সীমান্তে নিরাপত্তা বাড়াল ভারত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৭ এএম 
সংগৃহীত ছবি
আগামীকাল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে পশ্চিমবঙ্গ লাগায়ো সীমান্ত এলাকার নিরাপত্তা বাড়িয়েছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় পুলিশ প্রশাসন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বিভিন্ন অঞ্চলে তল্লাশি শুরু করে রাজ্য পুলিশ।

আরও পড়ুন

এদিন সকালে বসিরহাট পুলিশের উদ্যোগে স্বরূপনগর থানার পুলিশ তেঁতুলিয়া ব্রিজে তল্লাশি শুরু করেছে। এছাড়া সীমান্তে যাওয়ার সব রাস্তা ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে জোরালো তল্লাশি চলছে।

ঘোজাডাঙ্গা সীমান্তে যাওয়ার রাস্তার লবঙ্গ মোড়ে সব গাড়ি থামিয়ে পুঙ্খানুপুঙ্খু তল্লাশি করছে পুলিশ। প্রতিটি গাড়ি থামিয়ে চালকসহ যাত্রীদের নথিপত্র খতিয়ে দেখা হয়। তাছাড়া ওই এলাকার সব আবাসিক হোটেলেও অভিযান চালায় বসিরহাট মহকুমা পুলিশ।

সময়ের আলো/এআর

  বিষয়:   বাংলাদেশ  নির্বাচন  সীমান্ত  নিরাপত্তা  ভারত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: