আগ্নেয়াস্ত্র গুলিসহ গ্রেফতার ৩

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনার ঈশ্বরদী থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার ১১ (ফেব্রুয়ারি) পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে

2026-02-11T14:09:19+00:00
2026-02-11T14:13:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আগ্নেয়াস্ত্র গুলিসহ গ্রেফতার ৩
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৯ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ২:১৩ পিএম
স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ কার্তুজ ও গুলি উদ্ধার। ছবি : সময়ের আলো
পাবনার ঈশ্বরদী থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বুধবার ১১ (ফেব্রুয়ারি) পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এ তথ্য জানান।
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ঈশ্বরদীর বাঘইল থেকে শাহিন নামের এক যুবককে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হযরত ও খোকন নামের দুই জনকে আটকের পর ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি স্বয়ংক্রিয় এসএলআর, দুটি বিদেশি রিভলভার, একটি পয়েন্ট টুটু রাইফেল ও একনলা বন্দুক এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।


পুলিশ সুপার জানান, গ্রেফতাররা পেশাদার অপরাধী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের নিয়োমিত অভিযানের অংশ হিসাবে এই অস্ত্র উদ্ধার করা হয়। তবে নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান করা হচ্ছে বলে জানান তিনি।

সময়ের আলো/জোআই


  বিষয়:   পাবনা  ঈশ্বরদী  স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র  কার্তুজ  গ্রেফতার  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: