ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনি সরঞ্জাম

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটকেন্দ্র গুলোতে নির্বাচনি সামগ্রী পাঠানো হয়েছে।বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার ছয়টি উপজেলা পরিষদ চত্বর

2026-02-11T15:20:06+00:00
2026-02-11T15:20:06+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনি সরঞ্জাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২০ পিএম   (ভিজিট : ৭৮)
ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনি সরঞ্জাম। ছবি : সময়ের আলো
ঝিনাইদহে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটকেন্দ্র গুলোতে নির্বাচনি সামগ্রী পাঠানো হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার ছয়টি উপজেলা পরিষদ চত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় উপকরণ বুঝিয়ে দেওয়া হয়।

পুলিশি নিরাপত্তায় ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি ও অন্যান্য সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। 

জেলায় চারটি সংসদীয় আসনে মোট ৫৮৮টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৩৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলায় মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জন। চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন প্রার্থী।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ জানান, সুষ্ঠু ও নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে রয়েছেন ৭,৬৪৪ জন আনসার, ১,৬৪৪ জন পুলিশ সদস্য, ১,০২৯ জন সেনাসদস্য, ৪৮ জন র‌্যাব সদস্য এবং ২২২ জন বিজিবি সদস্য। 

তিনি আরও বলেন, এছাড়া ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ঝিনাইদহ  নিরাপত্তা  ভোটকেন্দ্র  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: